চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি পিকআপ গাড়ি থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জাহেদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) এবং দাউদকান্দির মহসিন মিয়া (৪০)।
পুলিশ তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, তালা কাটারসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
হাজীগঞ্জে ডা”কাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডা”কাত গ্রে”ফতার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- 159
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















