ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রাপ্ত  হওয়ায় জাকিরকে সোনাতলা প্রেস ক্লাবের শুভেচ্ছা

বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সোনাতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার আলোকে একেএম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা পরিষদের দায়িত্ব সফলতার সাথে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে বলেও তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সোনাতলা উপজেলার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোনাতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একেএম আহসানুল তৈয়ব জাকিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

বগুড়া জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রাপ্ত  হওয়ায় জাকিরকে সোনাতলা প্রেস ক্লাবের শুভেচ্ছা

আপডেট : ০১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬