পাবনার সুজানগর উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
পুলিশ জানায়, এলাকায় একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গোপনে জড়ো হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে অভিযান শুরু হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ২১ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ওসি মোজাফফর হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং অনেক নেতাকর্মী পলাতক থাকলেও সাম্প্রতিক সময়ে সুজানগরে দলটির কিছু নেতাকর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিল আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ লক্ষ্য করা গেছে।
আওয়ামীলীগের ২১ নেতা কর্মী গ্রে”ফতার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১০:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- 136
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















