ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের গাছতলায় আদালতে মামলা দায়েরের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় জিডি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবিদ পাটোয়ারী (৫৩) চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবিদ পাটোয়ারী ও তার নিকটাত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টির সমাধান না হওয়ায় গত ১১ মে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। এরপর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন বাদীপক্ষ।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ মে সকাল আনুমানিক ১১টার দিকে কাউছার পাটোয়ারী, ফারুক পাটোয়ারী, রেজ্জাক পাটোয়ারী ও বিল্লাল পাটোয়ারী, লিটনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে আবিদ পাটোয়ারীর বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

পরিবারের সদস্যরা বাধা দিলে আবিদ পাটোয়ারীর ছেলের স্ত্রী আনিকা বেগম ও শিশু আরিয়ানের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তাদের কিল-ঘুষি মেরে আহত করা হয় এবং বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়।

বাদীপক্ষের দাবি, হামলাকারীরা বসতবাড়ির বিভিন্ন গাছপালা কেটে ফেলে এবং ভবনের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরিবারটিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবিদ পাটোয়ারী।

বাদীর ছেলে ইমান পাটোয়ারী বলেন, “আমরা কোনো ধরনের সংঘাত চাই না। এজন্যই আইনের আশ্রয় নিয়েছি। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব। তবে যারা আমাদের পরিবারের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় অভিযুক্ত ফারুক বলেন, আমাদের জমিজমা নিয়ে আমার ভাইয়ের সাথে ঝামেলা আছে। আমরা তার কাছে জমি পাবো, সে জমি বুঝিয়ে দেয় না।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শহিদ জানান, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে ১৪৪/১৪৫ ধারায় বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের গাছতলায় আদালতে মামলা দায়েরের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় জিডি

আপডেট : ১১:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬