ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করেছে ব্র্যাক। এ অভিযানে সহযোগিতা করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা।

সোমবার (১৮ মে) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ তানবীর হাসান।

উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে হাজীগঞ্জ উপজেলাজুড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আব্দুর রহিম, ব্র্যাক-বিএইচপি টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, ব্র্যাক-বিএইচপি’র জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের অফিসার মো. বেলাল হোসেন, ব্র্যাক টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার কামরুন নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাতসহ যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, নাঈম, আল-আমিন, ফাহিম, শান্ত, আরমান মজুমদার ও নাঈমুল প্রমুখ।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নিরলসভাবে ২৭ বছর কর্মজীবনে হিসাবরক্ষক জামাল উদ্দিন ভূঞা

হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আপডেট : ০৭:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬