ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা এবং পুজা উদযাপন সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 32
বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা এবং পুজা উদযাপন  সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে তিনটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,পাকুল্লা ইউপি চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,
সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,দিগদাইড়  ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,  উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় দেশের বিভিন্ন স্থানে মানুষের শরীরে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ পরিস্থিতিতে সোনাতলা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়কে যানজট নিরসন এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এসব অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সভায় জানান।
অন্যদিকে আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও অপরাধ দমন, জুয়া প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারসহ জননিরাপত্তার বিভিন্ন বিষয় সভায় উঠে আসে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আসন্ন পূজা উদযাপন নিয়েও মতবিনিময় করা হয়। পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা এবং পুজা উদযাপন সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬