ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বলাখালে থামবে বোগদাদ ও আইদি পরিবহন

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে অবশেষে বাসস্টপেজ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পর সোমবার (১৮ মে) শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুখে প্রশাসনের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুপুরে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় এবং বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও অনার্স পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।
প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে আইদি ও বোগদাদ পরিবহনের বাস বলাখাল বাজারে নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করবে।
এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে বলেও জানান প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, বলাখাল বাজার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে স্থায়ীভাবে বাসস্টপেজ চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নিরলসভাবে ২৭ বছর কর্মজীবনে হিসাবরক্ষক জামাল উদ্দিন ভূঞা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বলাখালে থামবে বোগদাদ ও আইদি পরিবহন

আপডেট : ০৭:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬