ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাজীকান্দি ইউনিয়নে ২ হাজার ৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২ হাজার ৪১১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, ইউপি সসদস্য জিলানী, হিসাব সহকারী আজহারুল ইসলাম, উদ্যোক্তা রাশেদুল ইসলাম রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ পূর্বে প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে ভিজিএফের চাল বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ছবি-০২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

ফরাজীকান্দি ইউনিয়নে ২ হাজার ৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আপডেট : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬