ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব সফিকুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি কলাকান্দা ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম বলেন, “কলাকান্দা ইউনিয়নের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। আমি বিশ্বাস করি, সকলের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে আমাদের ইউনিয়নকে আরও উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, সেটিই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও কলাকান্দা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যেতে চাই। জনগণের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “বর্তমান সময়ে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হানাহানি, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

এসময় তিনি প্রবাসী কলাকান্দাবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, “প্রবাসে থেকেও যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের ত্যাগ ও পরিশ্রম জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

বার্তার শেষে ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল দুর্যোগ ও অশান্তি থেকে হেফাজত করুন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম

আপডেট : ০৮:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬