ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের  বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা প্রদান

চাঁদপুরের শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বলশিদ এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

এতে ২৫ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মকবুল হোসেন জানান, রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে তাদের সভাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও যাতায়াত থাকা খাওয়া সহ সকল ব্যয় ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন বহন করবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, ঢাকা থেকে আগত ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান করেন।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের  বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা প্রদান

আপডেট : ০৮:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬