ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক নয়া প্রভাত-এর স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) হিসেবে মুহাম্মাদ আল আমীন সাইফ-এর নিয়োগ

জনপ্রিয় জাতীয় দৈনিক ‘নয়া প্রভাত’ পত্রিকার স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক মুহাম্মাদ আল আমীন সাইফ।
সম্প্রতি চিত্রলেখামোড় হাজী মহসিন রোডে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নিয়োগপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন দৈনিক নয়া প্রভাত-এর প্রধান সম্পাদক কাদের পলাশ, নির্বাহী সম্পাদক এইচ. এম নিজাম, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক এবং যুগ্ম বার্তা সম্পাদক হাসান খান মিশু।
নতুন নিয়োগপ্রাপ্ত স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) মুহাম্মাদ আল আমীন সাইফকে পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও স্থানীয় মানুষের সুখ-দুঃখের কথা ফুটিয়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পত্রিকার নীতিনির্ধারকরা।
এক প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আল আমীন সাইফ বলেন, “দৈনিক নয়া প্রভাত পরিবারে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পেশাগত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি। ফরিদগঞ্জের সত্য ও সুন্দরের পক্ষে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

দৈনিক নয়া প্রভাত-এর স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) হিসেবে মুহাম্মাদ আল আমীন সাইফ-এর নিয়োগ

আপডেট : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬