শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ এমরান হোসেন শাকিল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার পৌরসভাধীন নিজমেহের এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আট করা হয়।
আটককৃত মাদক কারবারি এমরান হোসেন শাকিল (৩০) পৌরসভার কাজিরকামতা মিয়াজী বাড়ির মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার নিজমেহের মাজাররোড-ঠাকুর বাজার সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও সহকারী উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স।
এসময় সন্দেহভাজন এমরান হোসেন শাকিলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে এফআইআর নং-৩৭, জি আর নং-১৩৮, ধারা- ৩৬ (১) মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।
আরকে/ সাইফ




















