ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহায় ত্যাগ ও মানবতার বার্তা দিলেন হাজীগঞ্জ ইউএনও

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে।”

তিনি আরও বলেন, “কোরবানির পশু নির্ধারিত ও উপযুক্ত স্থানে জবাই করতে হবে। কোরবানির বর্জ্য যেখানে-সেখানে ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। পশুর রক্ত, বর্জ্য ও উচ্ছিষ্ট দ্রুত মাটিচাপা দেওয়া বা নির্ধারিত স্থানে ফেলতে হবে। ঈদের আনন্দ যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি কোরবানির সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তা বা জনসমাগমস্থলে পশু জবাই না করা এবং শিশুদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোরবানির মাংস গরিব, অসহায় ও প্রতিবেশীদের মাঝে বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করার অনুরোধ করেন।

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। সবাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ঈদ উদযাপন করবেন বলে আমি প্রত্যাশা করি।”

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

ঈদুল আযহায় ত্যাগ ও মানবতার বার্তা দিলেন হাজীগঞ্জ ইউএনও

আপডেট : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬