ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটোয়ারী বাজারে পাউবো’র জায়গা দখল করে লাখ লাখ টাকার বানিজ্য! কতৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • 336
নিজস্ব সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজারে সরকারিভাবে অধিগ্রহণ করা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকানপাট সাজিয়ে লাখ লাখ টাকার বানিজ্য করার অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে জানাযায় উপজেলার উত্তরাঞ্চলের পাটোয়ারী বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত। আর এ সুযোগে গত ২৫/৩০ বছর এলাকার কিছু অসাধু লোকেরা সুযোগ সন্ধানে সরকারি জমি বাজারের একেবারে চান্দিনা বিটিতে দোকান উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। ইতিমধ্যে ৮/৯ জন দোকান দখল মালিকদের মধ্যে কয়েকজনকে উচ্চমূল্যে দোকানের পজিশন বিক্রি করে দিয়ে লোপাট হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে হাত বদল হয় স্টাম্পের মাধ্যমে।  প্রথমত বাবুল চন্দ্র ও সুভাষচন্দ্র শীল ২লাখ  ৫০ হাজার টাকার বিনিময়ে মালিক পরিবর্তন করে দখল দেন বাহাউদ্দিন চৌধুরীকে। দ্বিতীয়জন মোঃ মোস্তফা কামাল ৪ লাখ ১৫ হাজার টাকার বিনিময়ে মহাম্মদ হানিফ কে দখল বুঝিয়ে দেন। তৃতীয়জন মোহাম্মদ সিরাজ খান ৪ লাখ টাকার বিনিময়ে মোহাম্মদ ইব্রাহিম ও আবু তাহেরকে দখল বুঝিয়ে দেন। চতুর্থ জন কবীর চৌধুরী ৫লাখ টাকার বিনিময়ে ডাক্তার মিলনকে দখল বুঝিয়ে দেয়। তবে এ নতুন দোকান মালিক যারা তারা সবাই একটি স্ট্যাম্পের মাধ্যমে হাত বদল করে নেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দখলে আছেন পাটোয়ারী বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রহমতউল্লাহ রনি, কোকারিজ ব্যবসায়ী মুরাদ চৌধুরী, মোবাইলের দোকানদার মনির হোসেন, মুদি ব্যবসায়ী মোহাম্মদ নূরু মিয়া সরদার ও প্রবাসী ইউনুস তালুকদার। এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে তুলছেন এবং দখল হস্তান্তর করে লাখ লাখ টাকা বাণিজ্য করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পাটোয়ারী বাজারে পাউবো’র জায়গা দখল করে লাখ লাখ টাকার বানিজ্য! কতৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ | Rknews71

আপডেট : ০৩:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২