ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর, আহত বন্ধু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মো. সাজ্জিল (২০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ি এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগিনা। তার বাবা মিরাজ সালেহ উদ্দিন তছলিম। পারিবারিক কারণে ছোটবেলা থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। চলতি বছর তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের ছোট সন্তান।
অপরদিকে আহত সাজ্জিল একই এলাকার পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোহা ও সাজ্জিল মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে জোহা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একইসঙ্গে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর, আহত বন্ধু

আপডেট : ০৮:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬