ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথকে আবারও মানুষের আস্থার বাহনে রূপ দিতে চায় সরকার

নদীপথের নাব্যতা রক্ষা এবং লঞ্চঘাটের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রোববার দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ লঞ্চঘাটগুলোর পন্টুন আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদারের মাধ্যমে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নদীপথ একসময় দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম ছিল। সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সেই অবস্থান পুনরুদ্ধার করা সম্ভব। এতে যাত্রীদের মধ্যে নৌযান ভ্রমণের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
মো. রাজিব আহসান বলেন, সরকার নিরাপদ ও নির্ভরযোগ্য নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই নৌখাতের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
শতবর্ষী স্টিমার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের ব্যবহারে পুরনো স্টিমারগুলোর বেশিরভাগই এখন নিয়মিত যাত্রী পরিবহনের উপযোগিতা হারিয়েছে। তবে দেশের ঐতিহ্যের অংশ হিসেবে এসব স্টিমারকে সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

নৌপথকে আবারও মানুষের আস্থার বাহনে রূপ দিতে চায় সরকার

আপডেট : ০৮:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬