ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী প্রচারণা ও ক্রীড়ার প্রসারে বড়কুল প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৬ এর সমাপ্তি

মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “বড়কুল প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৬”। ডাকাতিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে বড়কুল জমিদার বাড়ি সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

পবিত্র ঈদুল আযহার ২য় ও ৩য় দিন অর্থাৎ ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ত্রিলোচন, বড়কুল। রানারআপ হয় দিগচাইল সোনালী ঐক্য। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য,৬ নং বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী
জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ব্যাংক ম্যানেজার ও রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস জনাব মো. ইমাম হোসেন।

বিশিষ্ট সমাজসেবক ও বড়কুল নবদিগন্ত সংঘের সভাপতি জনাব মো. মিজানুর রহমান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মো. আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ, শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বড়কুলের সাধারণ সম্পাদক বলরাম সাহা, ক্রীড়ানুরাগী হাফেজ মো. তানভীর হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম, ডাকাতিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন এবং আইডিয়াল ক্লাব বড়কুলের সভাপতি মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকাতিয়া স্পোর্টিং ক্লাব বড়কুলের সহ-সভাপতি কাউসার হামিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফাহাদ মো. মহসিন।

আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মাদকবিরোধী প্রচারণা ও ক্রীড়ার প্রসারে বড়কুল প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৬ এর সমাপ্তি

আপডেট : ০৯:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬