ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সম্পাদক করায় মতলব দক্ষিণে আনন্দ মিছিল — উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 64

নবগঠিত ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবঘোষিত এই কমিটিতে মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় মতলব দক্ষিণে আনন্দের ঢেউ সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

কমিটির খবর ছড়িয়ে পড়তেই মতলব দক্ষিণ পৌর এলাকায় নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় “অভিনন্দন বাবু ভাই”, “যুবদল ঐক্যবদ্ধ হও”—ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, মতলব পৌর যুবদল নেতা আমির খান, বিএনপি নেতা ভোলানাথ সাহা, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন প্রধান, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ সরকার আরিফ, আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, জাকির মুন্সি, শাহআলম, পারভেজ আলম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), আবু বক্কর রোমান, নূর আলম জিকো, শরিফুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী।
এছাড়া উপস্থিত ছিলেন মতলব পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, নাজমুল ইসলাম শাওন, ইয়াসিন আরাফাত শুভ, দিপু আহমেদ মিয়াজী, জাহিদুল ইসলাম, আলেক দেওয়ান, রাকিক, সাদেক হোসেন, সাকিব প্রধান, রাজন, মোল্লা সাব্বির, নিহাদ, মুজাহিদুল ইসলাম রাব্বিসহ প্রমূখ।

আনন্দ মিছিলের শেষে নেতাকর্মীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন। এতে পুরো পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত সবাই নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সম্পাদক করায় মতলব দক্ষিণে আনন্দ মিছিল — উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস

আপডেট : ০৮:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬