ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি-এইচএসসিতে বিষয় কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ

দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাসে বিদ্যমান পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পরীক্ষার বিষয় সংখ্যা যৌক্তিকীকরণ এবং পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় কর্মদিবস উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাবনা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সম্প্রতি এ সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান বলেন, পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী নির্দেশনার জন্য পাঠানো হয়েছে।
এনসিটিবির ধারণাপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমানে এসএসসি পরীক্ষা গ্রহণে প্রায় ২৫ থেকে ৩০ কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষায় ৩০ থেকে ৩৫ কর্মদিবস বা তারও বেশি সময় লাগে। দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলার কারণে বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হয়, ফলে দেশের হাজার হাজার স্কুল ও কলেজে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
সংস্থাটির মতে, দীর্ঘ পরীক্ষাকাল অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের শিখন ঘণ্টা (লার্নিং আওয়ার্স) কমিয়ে দিচ্ছে এবং শিক্ষাব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের ওপরও বাড়তি মানসিক চাপ তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয় সংখ্যা ও পরীক্ষা পরিচালনার সময়সীমা পুনর্বিন্যাসের মাধ্যমে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

এসএসসি-এইচএসসিতে বিষয় কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ

আপডেট : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬