ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মনোনীত হওয়ায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানালেন এমরান হোসেনর মিয়া

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল সফর করবে বলে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলায় মোহাম্মদ কাদের।

চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা সফরের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়াকে রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

জানা যায়, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এছাড়া যেসব জেলার কমিটির মেয়াদ এখনও বহাল রয়েছে, সেসব জেলায় বর্ধিত সভা ও কর্মীসভা আয়োজনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে।

রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমরান মিয়া বলেন,
দলের চেয়ারম্যান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

এমরান মিয়া আরও বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে কাজ করা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এমরান হোসেন মিয়ার নেতৃত্বে রাজশাহী বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি লাভ করবে এবং দল আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মনোনীত হওয়ায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানালেন এমরান হোসেনর মিয়া

আপডেট : ০৮:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬