ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় নির্মাণাধীন দৈনিক ৫০ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
পরিদর্শনকালে প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে সংগ্রহ করা পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা হবে। দ্রুত বর্ধনশীল নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই পানি শোধনাগার প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি চালু হলে রাজধানীবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্প সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশনা দেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

রূপগঞ্জে ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট : ০৪:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬