ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ৬০০ গ্রাম গাঁ’জা ও ২৭ পিস ই’য়াবা’সহ গ্রেপ্তার ৪

কচুয়ায় ৬০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার তুলপাই এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. দুলাল (৫৮) এবং করইশ এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ফয়সাল হোসেন (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুরগী এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. সোহেল মিয়া (৩২) এবং বলরা এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. মহিন উদ্দিন (২৯) গ্রেপ্তার হন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার চার আসামিকে বুধবার (১০ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

কচুয়ায় ৬০০ গ্রাম গাঁ’জা ও ২৭ পিস ই’য়াবা’সহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৬:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬