ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট টিটুর ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বুধবার (১০ জুন) হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
বিকেলে এনায়েতপুর জামে মসজিদে আছর নামাজ আদায়ের পর তিনি এনায়েতপুর, আলীগঞ্জ বাজারসহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক,শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আগামী দিনে পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম
বলেন, “অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান অনেক পৌরবাসী।”
গণসংযোগ শেষে অ্যাডভোকেট টিটু আবারও পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসান, পৌর  স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নুর মোহাম্মদ সবুজ,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন সম্রাট,প্রবাসী বিএনপি নেতা আব্দুর রহিম,৯ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ইয়াছিন কাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট টিটুর ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬