দেশের প্রবাসী কর্মীদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা সহজে দেশে অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত সীমার মধ্যে তাদের পরিবারের সদস্যরাও ওই অর্থ ব্যবহার করতে পারবেন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে নরসিংদী-১ আসনের সদস্য খায়রুল কবির খোকনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা নুরুল হক।
তিনি জানান, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে ২০২৮ সালের মধ্যে দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানানো হয়। সরকারের বিভিন্ন ডিজিটাল সেবার সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের জন্য সেবা সহজীকরণের লক্ষ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
-
অনলাইন ডেস্ক - আপডেট : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 67
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















