ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম আবু ফয়েজ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা এম আবু ফয়েজ।

জানা যায়, এম আবু ফয়েজ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষাবান্ধব মনোভাব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এম আবু ফয়েজ বলেন, “আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, বিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের বিকাশেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে এম আবু ফয়েজ এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং কচুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এম আবু ফয়েজের সম্পৃক্ততা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম আবু ফয়েজ

আপডেট : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬