নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি মো. শরীফ হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১০ জুন) উপজেলার জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, নিয়মিত মামলার তদন্ত ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 65
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















