ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় নি’হত স্কুলছাত্র তামিমের পরিবার পেল শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৩২ নং বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন হোসেন তামিমের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে টিফিন বিরতির সময় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যালয়ের পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তামিম। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী তামিমের দাফন কার্যক্রম ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল চেক তুলে দেন। উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. সিরাজ, কচুয়া জামেয়া আহম্মাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হানিফসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রদত্ত এ সহায়তা তাদের দুঃসময়ে কিছুটা হলেও সান্ত্বনা ও সহযোগিতা প্রদান করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

কচুয়ায় নি’হত স্কুলছাত্র তামিমের পরিবার পেল শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা

আপডেট : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬