ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী হাসান মিয়াজীর ব্যাপক গণসংযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী ৩ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১২ জুন) আছরের নামাজের পর তিনি ৩ নং ওয়ার্ডের বিলওয়াই,ধেররা ও খাটরা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং গণসংযোগে অংশ নেন। গণসংযোগ কর্মসূচির শুরুতে তিনি বিলওয়াই তালুকদার বাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।
গণসংযোগকালে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন,“আমি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশা করি। দল যদি আমাকে মনোনয়ন দেয়,তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পক্ষেই কাজ করব।”
তিনি আরও বলেন,“একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা,দোয়া ও সমর্থন নিয়ে তাদের পাশে থেকে কাজ করতে চাই।”
গণসংযোগে বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান,সম্ভাব্য মেয়র প্রার্থীর এমন গণসংযোগ কর্মসূচি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী হাসান মিয়াজীর ব্যাপক গণসংযোগ

আপডেট : ০৯:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬