ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের আবাসিক হোটেলে বৃদ্ধের ম’র’দেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা ইলিয়াস কাজী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ হাজীগঞ্জ পূর্ব বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইলিয়াস কাজী হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। পরদিন বিকেলে কক্ষের ভেতরে তার নিথর দেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তবে হোটেলে ওঠার সময় তার শারীরিক অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। হোটেলের ম্যানেজার রায়হান জানান, কক্ষ নেওয়ার সময় ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অপরদিকে হোটেল মালিক ফারুক হোসেন লিটন বলেন, তিনি স্বাভাবিক অবস্থায় হোটেলে প্রবেশ করেছিলেন। তার ধারণা, বিষপানের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু— সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কয়েকজন বাসিন্দা জানান, অতীতেও ওই আবাসিক হোটেলকে ঘিরে বিভিন্ন অভিযোগ শোনা গেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

হাজীগঞ্জের আবাসিক হোটেলে বৃদ্ধের ম’র’দেহ উদ্ধার

আপডেট : ০৭:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬