ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজরা ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর

গজরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর তরুণ সমাজের কাছে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছেন। দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে একটি সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন শাহ আলম লস্কর। তরুণদের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা তাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

তরুণদের ভালোবাসা ও সমর্থনের বিষয়ে শাহ আলম লস্কর বলেন, “আমি সব সময় আমার এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে তরুণদের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা এবং তাদের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। গজরা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আমি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করি।

শাহ আলম লস্কর আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে শাহ আলম লস্কর বর্তমানে গজরা ইউনিয়নের আলোচনায় থাকা একজন তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত।

রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতে খড়ি নেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

‎এ বিষয়ে শাহ আলম লস্কর বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
‎তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

গজরা ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর

আপডেট : ০৫:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬