ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালীতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হ”ত্যা, প্রাণে বাঁচলেন কিশোর ছেলে

ইতালীর রাজধানী রোম এ ভয়াবহ এক হত্যাকাণ্ডে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের মাত্র পাঁচ বছর বয়সী কন্যা। হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্রধারী এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। নির্মম এ হামলায় কামাল, তার স্ত্রী ও শিশুকন্যা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাইতে গেলে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন পরিবারের বড় ছেলে।
প্রতিবেশীদের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত পরীক্ষা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা কিংবা অন্য কোনো কারণ—সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এই নৃশংস ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও প্রবাসীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইতালীতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হ”ত্যা, প্রাণে বাঁচলেন কিশোর ছেলে

আপডেট : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬