ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ শাহাজাহান তালুকদার সাহা অ’সুস্থ, দোয়া চাইলেন পরিবার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গনের সুপরিচিত সংগঠক, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান তালুকদার সাহা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবার হাজীগঞ্জসহ চাঁদপুরবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছে।
রবিবার (২৬ জুলাই) পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে আসছেন শাহাজাহান তালুকদার সাহা। বয়সের ভারে নানাবিধ শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে তিনি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার নিজ বাসভবনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে তার অবদান আজও ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয়। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য খেলোয়াড় গড়ে তোলা এবং ক্রীড়া সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। তার অসুস্থতার খবরে ক্রীড়াঙ্গনসহ শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাই যেন মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তারা বিশ্বাস করেন, সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তিনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা—তিনি যেন হাজীগঞ্জের এই নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক মোহাম্মদ শাহাজাহান তালুকদার সাহাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাকে দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের ম’র’দেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ শাহাজাহান তালুকদার সাহা অ’সুস্থ, দোয়া চাইলেন পরিবার

আপডেট : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬