চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ:) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রহিমনগর ইউনিটি আইডিয়াল একাডেমীর মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের মিরসরাই দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি স্থানীয় ইনসাফ হসপিটালের সত্বাধিকারী মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান জুলহাস আত্তারী,হাফেজ ওমর ফারুক শাহাপুরি, পালাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকবর হোসেন, মাস্টার আব্দুল কাদের, জামাল হোসেন ও মোহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন।
অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত ১৭১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ২০২৫ সালে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৭০০ শিক্ষার্থী অংশ নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট,সনদ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী -অভিভাবকরা অংশ নেয়।



















