ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করার সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 68

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় ঝটিকা মিছিল করার সময় ১২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বাসযোগে এসে বস্তল এলাকায় অতর্কিত মিছিল করার চেষ্টা করেন ছাত্রলীগের একদল কর্মী। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের প্রতিহত ও ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে।

আটকদের পরবর্তীতে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) এবং জোবায়ের হোসেন (১৯)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাদের বাড়ি নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের ম’র’দেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করার সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

আপডেট : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬