ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নবাগত এসিল্যান্ড ওমর সানীর যোগদান

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছেন মো. ওমর সানী আকন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নিকট থেকে তাঁর দায়িত্ব বুঝে নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। ফুুলেল শুভেচ্ছান্তে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৪০ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর প্রথম কর্মস্থল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময় 

হাজীগঞ্জে নবাগত এসিল্যান্ড ওমর সানীর যোগদান

আপডেট : ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬