ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মা’দক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

শাহরাস্তিতে মাদক নির্মূল ও প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মডেল থানার উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকালে পৌরসভাধীন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাবেশ ও বিদ্যালয় থেকে শাহরাস্তি কালী বাড়ী পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়।

জান গেছে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ মীর মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভাধীন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে হইতে কালীবাড়ী মন্দির পর্যন্ত মাদক নির্মূল ও প্রতিরোধে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।

এরপর সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

র‌্যালী ও সমাবেশে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মা’দক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬