জান গেছে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ মীর মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভাধীন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে হইতে কালীবাড়ী মন্দির পর্যন্ত মাদক নির্মূল ও প্রতিরোধে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।
এরপর সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালী ও সমাবেশে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




















