ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বাড়ির জায়গা নিয়ে বিরোধ, মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের উপর হামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 178

চাঁদপুরের শাহরাস্তিতে বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান।

গত ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা (বড় বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে মো. মিজানুর রহমান উল্লেখ করেন, বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে তিনি মোতালেব হোসেন (৪৫), নাছিম হোসেন (২০) ও জোবেদা খাতুন (৩৫)-এর বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে মিজানুর রহমান বাড়ির পশ্চিম পাশে অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রডসহ তার ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করারও অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে ও পরিবারের লোকদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি মডেল থানার ওসির কাছে লিখিত আবেদন করেছেন মো. মিজানুর রহমান।

অভিযোগের বিষয় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিজানুর রহমান বাদী হয়ে অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে বাড়ির জায়গা নিয়ে বিরোধ, মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের উপর হামলা

আপডেট : ০৩:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬