ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় স্মরনিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বং’স

  • শামীম সুজন
  • আপডেট : ১০:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 30

বগুড়ার সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘স্মরনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা প্রায় ৫০ কেজি মিষ্টি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সোনাতলা উপজেলার রেলগেট বট তলা  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনাতলা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের পাশাপাশি প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল।
এছাড়া মিষ্টান্ন প্রস্তুতের স্থানে কুকুর ও বিড়ালের অবাধ প্রবেশ, খাদ্য প্রস্তুতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়ও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি উল্লিখিত বিষয়গুলোতে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের সার্বিক নিরাপত্তায় সোনাতলা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
পরে প্রতিষ্ঠানটির মালিককে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

বগুড়ার সোনাতলায় স্মরনিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বং’স

আপডেট : ১০:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬