চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার আরাফাত নামে এক শিশুকে চাঁদপুর শহরে পাওয়া গেছে। বর্তমানে শিশুটি চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা গেছে, শিশুটি নিজের নাম আরাফাত এবং তার বাবার নাম হিমেল বলে জানিয়েছে।
পাশাপাশি সে তার বাড়ির এলাকা হিসেবে হাজীগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের কথা বলতে পারছে। তবে শিশুটির পরিবারের অন্যান্য পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শিশুটিকে পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নেওয়া হয়েছে। শিশুটির স্বজনদের শনাক্ত করে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিশুটির পরিবারের সদস্য বা তাকে চেনেন এমন কেউ তথ্যটি জানতে পারলে দ্রুত চাঁদপুর সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
শিশুটির পরিবারের কাছে সংবাদটি দ্রুত পৌঁছে দিতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্যটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।









