ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ”ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • 51

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম সকদি এলাকার সাহেব বাজারসংলগ্ন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই এলাকার মিজি বাড়ির বাসিন্দা সেফায়েত উল্যার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসিবুল্লাহ নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেশি দামে এলপি গ্যাস বিক্রি, মহামায়া বাজারে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ”ত্যু

আপডেট : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬