ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহমাহমুদপুরের ৬নং ওয়ার্ডে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাকির বেপারী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • 45

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত ইউপি সদস্য (মেম্বার) পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থী জাকির বেপারী।

শুক্রবার (২ অক্টোবর) শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে বিনামূল্যে ফরম বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের জন্য আয়োজিত ফরম বিতরণ কার্যক্রমে ৬নং ওয়ার্ড থেকে জাকির বেপারী ছাড়াও আক্তার খান, ইকবাল খান, রহিম ভুইয়া, আলী হোসেন ও মনিরুজ্জামান পাটওয়ারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহমাহমুদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত সম্ভাব্য সদস্য প্রার্থীদের মাঝে পর্যায়ক্রমে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে সাধারণ সদস্য পদের পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করেছেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের নির্ধারিত নিয়মে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩ অক্টোবর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এদিকে ৬নং ওয়ার্ডে বিএনপির সমর্থন পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করায় দলীয় মনোনয়ন কার ভাগ্যে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাদের মধ্যে জাকির বেপারীও দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মা’দক ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬, আদালতে প্রেরণ

শাহমাহমুদপুরের ৬নং ওয়ার্ডে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাকির বেপারী

আপডেট : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬