শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের পরানপুরে প্রিমিয়ার লীগ সিজন-২ এর মাদক বিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট –২০২৬, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার ( ২ অক্টোবর) রাতে যুব সমাজের আয়োজনে পরানপুর প্রিমিয়ার লীগ সিজন-২ এর পরানপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
ডে – নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শাহরাস্তি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম।
প্রধান অতিথির বক্তব্য বলেন
ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সচেতন ও সামাজিকভাবে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরানপুর যুব সমাজের এ আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আয়োজক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান দীর্ঘদিন আমাদের এলাকায় খেলার মাঠ না থাকায় আমরা খেলাধুলা করতে পারি না।
প্রধান অতিথির মাধ্যমে আমাদের আবেদন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাদের পরানপুর এলাকায় একটি স্টুডিয়াম করার জোর দাবি জানান।
এ উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ শাহিন চৌধুরী, বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন, মোঃ কামাল হোসেন, অত্র ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন মোঃ রুবেল গাজী, কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সমর্থক বৃন্দ।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন পরানপুর প্রিমিয়াম লীগ সিজন ২ এর কমিটির নেতৃবৃন্দ মোঃ রফিফুল ইসলাম, সাগর হোসেন, আরিয়ান হোসেন, শাহপরান, সাখাওয়াত হোসেন, রিয়াদ হোসেন, কাউসার হোসেনসহ নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায় উক্ত খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করেন।
তো ফাইনাল খেলা গুলপুরা একাদশকে হারিয়ে
শাহেদ একাদশ ০- ২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ কারণ প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ

















