ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 28

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি।
রোববার (৪ অক্টোবর) সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ সময় তিনি সামরিক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (আউসা) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ ছাড়া দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আপডেট : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬