ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১০ ছাত্রীকে কৃতি সংবর্ধনা

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১১০ ছাত্রীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি পরিবারকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীলতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই পরিচালনা করতে হবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না; শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চার প্রতিও মনোযোগী হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা শেখার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
নিজের স্মৃতিচারণ করে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, তাঁর পাঁচ বোন এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ফলে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আবেগ ও ভালো লাগা জড়িয়ে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। এ বিদ্যালয়কে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে এমপি মানিক বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের যেসব সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ের পানির সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হাবিব এবং পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা ধর মুগ্ধ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণকলি, কবিতা আবৃত্তি করেন তাসপিয়া আক্তার এবং নৃত্য পরিবেশন করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪২ জন এবং ৮ম শ্রেণির ৬৮ জন—মোট ১১০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রীকে এ কৃতি সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১০ ছাত্রীকে কৃতি সংবর্ধনা

আপডেট : ০২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬