ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আর নেই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 55

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান মিয়া আর নেই। বুধবার (৭ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাজী আব্দুল মান্নান মিয়াকে ঢাকার শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাজী আব্দুল মান্নান মিয়া হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে হাজীগঞ্জের ব্যবসায়ী সমাজ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে অনেকে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ব্যবসায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী আব্দুল মান্নান মিয়ার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার শোকসন্তপ্ত পরিবার। মহান আল্লাহ তায়ালা মরহুম হাজী আব্দুল মান্নান মিয়াকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন, আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আর নেই

আপডেট : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬