ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: শাহ্ আলম লস্কর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 34

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উপদেষ্টা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম লস্কর।

সম্প্রতি গজরা ইউনিয়নে গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে আয়োজিত টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ শাহ্ আলম লস্কর বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি করে।

তিনি আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির। তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম প্রধান এবং সহ-সভাপতি রিপন প্রধানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টে বিভিন্ন দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেন। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস এবং আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে গজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রচার, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে আয়োজিত টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টটি স্থানীয়দের কাছে একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাইকদী-ভাটেরগাঁওয়ে মাদক নির্মূলে মতবিনিময় সভা, গঠিত হচ্ছে সামাজিক প্রতিরোধ কমিটি

মা’দকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: শাহ্ আলম লস্কর

আপডেট : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬