ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী’- আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থের বিপরীতে অন্য কোনো দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনীতির বিরোধিতা করেন তারা।
তিনি বলেন, বিষয়টি পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন। অনেকে তাদের ভারতবিরোধী বলে আখ্যা দিলেও প্রকৃতপক্ষে তারা আধিপত্যবাদের বিরুদ্ধে।
আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি, আজীবন মনে রাখবে। সে সময় বাংলাদেশের বিভিন্ন নীতির ক্ষেত্রে দেশের স্বার্থের বিপরীতে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হতো বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই মুখপাত্র বলেন, তাদের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; বরং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে। ভারতবিরোধিতা ও আধিপত্যবাদবিরোধিতার মধ্যে পার্থক্য রয়েছে, আর বিষয়টি সবার কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী’- আসিফ মাহমুদ

‘আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী’- আসিফ মাহমুদ

আপডেট : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬