ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে: ইঞ্জি. মমিনুল হক এমপি

চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মো. মমিনুল হক।
শুক্রবার (৯ অক্টোবর) হাজীগঞ্জে তাঁর নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ,উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জি. মো. মমিনুল হক বলেন,শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবই নয়,এটি সাম্প্রদায়িক সম্প্রীতি,পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি উপলক্ষ। সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে এ উৎসব আনন্দমুখর হয়ে উঠবে। পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করবেন।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক,সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সঞ্জয় কর্মকার, সহসভাপতি বিশ্বজিৎ সাহা বিশু ও অপন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা ও সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী সুন্টি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ।
বক্তারা দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা ও আর্থিক অনুদান প্রদানের জন্য সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হাসান মিয়াজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,২৯টি পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী-কন্যাকে নিয়ে পালানোর অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে: ইঞ্জি. মমিনুল হক এমপি

আপডেট : ১২:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬