চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা। সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা শতবর্ষ পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি আয়োজনের বিভিন্ন দিক, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং অনুষ্ঠান বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- 30
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















